Tuesday, October 13, 2020

কক্সবাজার সৈকতে সূর্যাস্ত - লাবনী সৈকত - কক্সবাজার সমুদ্র সৈকত || কক্সবাজার ভ্রমন

কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। ১২০ কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতে বৈশিষ্ট হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদা অস্তিত্ব পাওয়া যায় না।

অবসর সময় কাটানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকত একটি চমৎকার সৈকত। বিশেষত সূর্যাস্তের সময় বালুকাময় সমুদ্র সৈকত এর একটি বিশেষত্ব ফুটে উঠে। সূর্যাস্তের সময়, আপনি সহজেই প্রকৃতির সাথে হারিয়ে যাবেন! কক্সবাজারের সৈকতে সূর্যাস্ত দেখা একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে আপনার জীবনে। কক্সবাজারে মূলত তিনটি বিচ পয়েন্ট রয়েছে যথাঃ লাবনী, সুগন্ধা ও কলাতলী সী বিচ।

 


Facebook  Twitter  Pinterest  Linkedin  Reddit  Tumblr   Mix  Wix  Wordpress


পেঁচার দ্বীপ বরিশাল শুটকি মহাল শাপলা বিল  চা কন্যা ভাস্কর্য

 

Wednesday, October 7, 2020

মাধবপুর লেক এবং চা বাগান, কমলগঞ্জ, সিলেট || সিলেটের দর্শনীয় স্থান

মাধবপুর লেক সিলেটের মৌলভিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানে অবস্থিত একটি কৃত্রিম লেক। এই লেকে আসার পথে প্রথমেই আপনাকে মুগ্ধ করবে এই পাত্রখলা চা বাগানের ভেতর থেকে বয়ে চলা রাস্তাটি, রাস্তার দুই পাশের চা বাগানের দৃশ্য আপনার মনকে পুলকিত করে দেবে। চা বাগানের ভেতর থেকে বয়ে চলা এই সুন্দর রাস্তা ধরে সামনে গেলেই দেখা মিলবে নয়নাভিরাম এই মাধবপুর লেকের।


মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ ১৯৬৫ সালে বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক। চা চাষের জন্য সারা বছর প্রচুর পানির প্রয়োজন হয় বলে পাবত্য অঞ্চলের এই বৃষ্টিবহুল এলাকাগুলোতেই চা চাষ করা হয়। কিন্তু এই পার্বত্য এলাকা ঢালু হওয়ায় পানি অধিক সময় আবস্থান করে না তাই বাগান কতৃপক্ষ পানির প্রয়োজনে এই লেকটি তৈরি করেন। এই লেকের আয়তন প্রায় ৫০ একর এবং দৈর্ঘ্যে ৩ কিলোমিটার; প্রস্থ স্থান বিশেষে ৫০ হতে ৩০০ মিটার।


Facebook  Twitter  Pinterest  Linkedin  Reddit  Tumblr   Mix  Wix  Wordpress


কক্সবাজার   ভাসমান বাজার  শাপলা বিল  চা কন্যা ভাস্কর্য সেন্টমার্টিন

Wednesday, September 30, 2020

সিলেটের সাত রং চা - নীলকন্ঠ চা কেবিন || Seven Colors Tea in Sylhet - Nilkantha Tea Cabin

সিলেটের সাত রং চা - নীলকন্ঠ চা কেবিন
Seven Colors Tea in Sylhet - Nilkantha Tea Cabin



সাত রং চা বাংলাদেশের সিলেট এর একটি জনপ্রিয় পানীয়। সাত রং চায়ের স্বাদ নিতে চা প্রেমীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন সিলেট শহর এর নীলকণ্ঠ টি কেবিনে। এই সাত রং চায়ের প্রতিটা স্তর এর রয়েছে আলাদা স্বাদ এবং রং, কোন স্তর এর স্বাদ শরবত এর ন্যায় মিষ্টি আবার কোন স্তর এর স্বাদ ঝাঁঝালো লবঙ্গ এর মত। বর্ণের দিক থেকে রংধনুর মতো বর্ণীল বাহারী রং রয়েছে এই সাত রং চা এ। সাত রং চা নীলকণ্ঠ টি কেবিনে পাওয়া যায়।


Facebook  Twitter  Pinterest  Linkedin  Reddit  Tumblr   Mix  Wix  Wordpress


মহেশখালী সুরমা চা বাগান  বরিশাল   কক্সবাজার  শাপলা বিল  মাধবপুর লেক

খুরুশকুল - চৌফলদন্ডী সড়ক | কক্সবাজারের অদেখা সৌন্দর্য

কক্সবাজার শহর থেকে মাত্র আট কিলোমিটার উত্তরে অবস্থিত এই চৌফলদন্ডী সড়কটি। কক্সবাজার থেকে এখানে আসতে পারবেন সিএনজিম বাস বা রিক্সাযোগে সময় লাগ...